আলিয়া-রণবীরের ছবিকে ‘সিরিয়াল’ বলে কটাক্ষ কঙ্গনার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
করণ জোহরকে দু’চোখে দেখতে পারেন না কঙ্গনা রণৌত। সুযোগ পেলেই এক হাত নেন তার ওপর। এবার তার এই ক্ষোভের বলি হলো আলিয়া ভাট ও রণবীর সিংয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। করণ নির্মিত ছবিটিকে হিন্দি সিরিয়াল বলে খোঁচা দিলেন বিতর্কিত এ নায়িকা।
করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে টিভি সিরিয়াল বলে কটাক্ষ করেন কঙ্গনা। তার কথায়, ‘ভারতীয় দর্শকরা পারমাণবিক অস্ত্রের উৎপত্তি এবং পরমাণু বিজ্ঞানের জটিলতার উপর ৩ ঘন্টার লম্বা ছবিও দেখে ফেলেছেন, এদিকে নেপো গ্যাংরা এখনও শাস-বহু সিরিয়াল বানাচ্ছেন। এটা বানাতে ২৫০ কোটি টাকা লাগে? এই সিরিয়ালটার জন্য? করণ জোহরের এই ছবির নাম উচ্চারণ করতেও লজ্জা হচ্ছে। নিজেকে আবার ভারতীয় সিনেমার পতাকাবাহী বলেন, আসলেই সিনেমার দুনিয়াকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। টাকা নষ্ট করবেন না, এটা সিনেমার দুনিয়ার জন্য বিশেষ ভালো সময় নয়। আপনি বরং এখন অবসর নিন, তরুণ সিনেমা নির্মাতাদের ভালো কিছু বৈপ্লবিক ছবি তৈরি করতে দিন।’
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করায় রণবীরকেও কটাক্ষ করেছেন কঙ্গনা। কার্টুন বলে ব্যঙ্গ করেছেন। এ অভিনেত্রী বলেন, ‘রণবীর সিং-এর প্রতি আমার আন্তরিক পরামর্শ, ওর উচিত করণ জোহর এবং তার ড্রেসিং সেন্সের দ্বারা প্রভাবিত না হওয়া। ওর উচিত একজন সাধারণ মানুষের মতো পোশাক পরা, যেমন ধর্মজি (ধর্মেন্দ্র) বা বিনোদ খান্নাজি তাদের নিত্যদিনের পোশাক পরেন। ভারতীয় দর্শক একজন কার্টুন চেহারার ব্যক্তিকে তাদের হিরো বলে পরিচয় দিতে চান না। অনুগ্রহ করে দেখুন সমস্ত দক্ষিণের নায়করা কীভাবে তারা সাজে এবং চালচলনে অত্যন্ত মর্যাদা ও সততার সঙ্গে নিজেদের তুলে ধরেন। ওরাও পুরুষ এবং মর্যাদাপূর্ণ । দয়া করে আমাদের দেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না।’
তবে কঙ্গনাই যাই বলুক মুক্তির দিন থেকেই ভালো ব্যবসা করেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এ পর্যন্ত আয়ের ঝুলিতে তুলে নিয়েছে ১১ কোটি রুপি। সেইসঙ্গে মিলছে প্রশংসা। নেটাগরিকরা সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা করছেন ছবিটির।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










